
সদ্য ঘোষিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীন লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় থেকে রাফসানা তাবাস্্সুম রিফাহ্্ জিপিএ-৫ অর্জন করেছে। সে বিজ্ঞান বিভাগ থেকে সকল বিষয়ে এ+ সহ ১২৫০ নম্বরের মধ্যে ১১১৪ নম্বর পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে।
মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আবদুর রশিদ ও একই উপজেলার কাঁচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাছিনা আক্তার দম্পতির জ্যেষ্ঠ মেয়ে রাফসানার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে ‘আলোকিত মানুষ’ হিসেবে নিজেকে গড়ে তুলতে সে সকলের নিকট দোয়াপ্রার্থী।