সোনাইমুড়ীতে স্কুল ছাত্রকে অপহরণ করে চাঁদা দাবিঃ ২ যুবক কারাগারে

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুল ছাত্রকে অপহরণ করে চাঁদা দাবি করে দুবৃত্তরা। এ ঘটনায় অপহৃত আসিফের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাইমুড়ী থানায় চাঁদাবাজী ও অপহরণ মামলা দায়ের করেন।

            সোনাইমুড়ী থানা পুলিশ অপহরণের সাথে জড়িত ২ জনকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গত শনিবার বিকেলে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের মৃত শাহ আলমের ছেলে ও আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আসিফ আকরামের (১৬) সাথে সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের একজন প্রতিযোগির সাথে খেলার মাঠে কথা-কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়। শিক্ষক নুরনবী উভয়পক্ষকে বিষয়টি মিমাংসা করে দেয়।

            নদনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি খেলায় অংশগ্রহণ করতে আসিফ তার দুই বন্ধুকে সাথে নিয়ে সিএনজিযোগে আমিশাপাড়া হতে নদনার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে সোনাপুর বাজারের পূর্বপাশে মোড়ে পৌঁছলে এক মহিলা যাত্রী নামার সময় হঠাৎ করে ৪-৫টি মোটরসাইকেলযোগে ১০-১১ জন দুষ্কৃতকারী সিএনজির পথরোধ করে আসিফকে নামিয়ে মারধর করে মোটরসাইকেলে জোরপূর্বক উঠিয়ে অপহরণ করে কালিকাপুর বাজারগামী একটি বাড়িতে আটকে রাখে। সেখানে নজরুল ইসলাম আসিফের কাছ থেকে দু’টি মোবাইল ফোন নিয়ে যায়। সেখানে ভিকটিমকে আটকে রেখে তার মা শিরিন আক্তারের কাছে চাঁদা চাইলে তিনি বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধারসহ আসামি মো. আল মামুন (২০) ও মো. মুরাদকে (১৯) আটক করে।

            নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে আসামিদেরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এজাহার নামীয় ও অজ্ঞাতনামা আসামিদেরকে চিহ্নিত পূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *