স্ত্রী-মেয়েসহ সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের আয়কর নথি জব্দের আদেশ

            নিজস্ব প্রতিনিধি\ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ গত সোমবার (৩রা নভেম্বর) সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল, তার স্ত্রী কাশমিরি কামাল এবং মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।

            দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

            প্রথম আবেদনে বলা হয়, মোস্তফা কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন, ভোগদখল এবং নামীয় ৩২টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহভাজন অর্থ লেনদেনের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

            কাশমিরি কামালের নথি জব্দ চেয়ে বলা হয়েছে, তিনি স্বামীর বৈধ করা লক্ষ্যবস্তু সম্পদে সহায়তা করেছেন। অভিযোগে বলা হয়েছে, মন্ত্রী থাকাকালে মোস্তফা কামাল অবৈধভাবে অর্জিত ৪৪ কোটি ১১ লাখ টাকা কাশমিরির নামে অর্জন এবং ভোগদখলে রেখেছেন। এছাড়া তার নামে এবং প্রতিষ্ঠানের মাধ্যমে ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৯ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনও তদন্তাধীন রয়েছে।

            মেয়ে কাশফি কামালের ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে, মন্ত্রী থাকাকালে অবৈধভাবে অর্জিত ৩১ কোটি ৭৮ লাখ টাকা তার নামে এবং নিজ ভোগদখলে রেখে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭৭ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

            নাফিসা কামালের নামেও অভিযোগ করা হয়েছে, বাবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময়ে অবৈধভাবে অর্জিত ৬২ কোটি ৬৪ লাখ টাকা তার নামে অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ১৯৯ কোটি ২৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।

            আবেদনগুলোতে আরও বলা হয়েছে, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের আয়কর নথি, এ্যাসেসমেন্ট প্রতিবেদন, নোটসিট এবং যাবতীয় অফিস আদেশ ও রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করা অত্যন্ত প্রয়োজন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *