শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মি ও কৃষিজমির অপব্যবহারে সর্বো”চ শাস্তি ৩ বছর কারাদন্ড

মি ও কৃষিজমির অপব্যবহারে  সর্বো”চ শাস্তি ৩ বছর কারাদন্ড
১৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ ভূমি ও কৃষিজমির অপব্যবহারের সর্বো”চ শাস্তি ৩ বছরের কারাদন্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রেখে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। গত সোমবার রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। তবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় এই অধ্যাদেশ প্রযোজ্য হবে না।

            অধ্যাদেশে বলা হয়েছে, অনুমোদন ছাড়া কোনো ভূমির জোন পরিবর্তন করলে সর্বো”চ ৬ মাস বিনাশ্রম কারাদন্ড বা সর্বো”চ এক লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড পেতে হবে। অনুমোদন ছাড়া কৃষিভূমি অকৃষি কাজে ব্যবহার করলে সর্বো”চ এক বছর বিনাশ্রম কারাদন্ড বা সর্বো”চ ২ লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড দেয়া যাবে। কৃষিভূমি, জলাধার বা জলাভূমিতে বাণিজ্যিক আবাসন, রিসোর্ট, শিল্পপ্রতিষ্ঠান, কারখানা বা অনুরূপ ¯’াপনা কিংবা অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সর্বো”চ ২ বছর বিনাশ্রম কারাদন্ড বা সর্বো”চ ৪ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।

Share This

COMMENTS