👁 478 Views

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শিক্ষা অধিদপ্তরের কড়া হুঁশিয়ারি

            ষ্টাফ রিপোর্টার\ দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক কথাবার্তা ও কর্মকান্ড থেকে বিরত থাকতে কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

            বিবৃতিতে বলা হয় যে, দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক বিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক শ্রেণিকক্ষে এসে বিভিন্ন ধরনের রাজনৈতিক কথাবার্তা বলে থাকছেন। অনেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও যুক্ত হচ্ছেন। কিন্ত সরকারি কর্মচারী হিসেবে প্রাইমারি শিক্ষকরা এ ধরনের কোনো কর্মকান্ডে যুক্ত হতে পারেন না। এ নির্দেশনা মনিটরিং করতে দেশের সব আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতিও নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত অক্টোবর মাসের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

            উক্ত চিঠিতে আরো বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত অক্টোবর মাসের সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে এবং কোনো প্রকার রাজনীতিতে সংযুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করতে হবে। এই অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাটি মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকেও অবহিত করার জন্য নির্দেশ দেয়া হলো। সুত্র: বাংলাদেশ জার্নাল

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *