ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন জেলা কমিটি গঠন ও মতবিনিময় গত শনিবার (১১ই জুলাই) সকাল ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কুমিল­া জেলা শাখার আহŸায়ক মো. রুহুল আমিন মজুমদার। মাসুকুর রহমান আবির ও ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক সরওয়ার জাহান দোলন, কুমিল­া সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী।

              সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহŸান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মো. রুহুল আমিন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম মহিউদ্দিন এবং কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস সোহেল। অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *