
ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা থেকে কামিল হাদিস ’২৩ এইচএম আজহারুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষার্থী এওয়ার্ড অর্জন করেছেন। তিনি চট্রগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে কামিলে ফেকাহ প্রথম স্থান ফাযিলে স্কলারশীপ, আলিমে গোল্ডেন এ+, চট্রগাম বিশ্ববিদ্যালয় থেকে থেকে এমএ অনার্স প্রথম শ্রেনী অর্জন, আবেদ নগর ছুফী আবেদীয়া ডি এইচ দাখিল মাদরাসা থেকে ২০১২ সালে দাখিলে গোল্ডেন এ+, ২০০৯ সালে শাহছুফী আবেদীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদরাসা, আবেদ নগর থেকে পবিত্র কোরআন শরীফ হেফজ শেষে পাগড়ী প্রাপ্ত হন। বর্তমানে নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার আরবী প্রভাষক হিসেবে কর্মরত। মেঝো ভাই এম মাজহারুল ইসলাম আবেদ নগর ছুফী আবেদীয়া ডি এইচ দাখিল মাদরাসা থেকে ২০১৫ সালে দাখিলে মেধা তালিকায় বৃত্তি এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে আলিমে গোল্ডেন এ+, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ অনার্স প্রথম শ্রেনী অর্জন করেন। বর্তমানে তিনি শাহরাস্তি উপজেলার পরানপুর ফাযিল মাদরাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে নিয়োজিত।
এছাড়া, তাদের একমাত্র ছোট বোন তাফহিমা তাবাসসুমা লাকসামের মুদাফরগঞ্জ এ ইউ ফাযিল মাদরাসা থেকে ফাযিল ’২৪ শ্রেষ্ঠ শিক্ষার্থী এওয়ার্ড অর্জন করেন। একই মাদরাসা থেকে আলিমে গোল্ডেন এ+ ও আবেদ নগর ছুফী আবেদীয়া ডিএইচ দাখিল মাদরাসা থেকে দাখিলে গোল্ডেন এ+, জেডিসি-জেএসসিতে গোল্ডেন এ+সহ সকল পরীক্ষায় মেধাবৃত্তি লাভ করেন।
গত ৩০শে জুন ২০২৬ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে ইসলামী আরবী বিশ্বদ্যিালয়ের ভিসি ও প্রো-ভিসির হাত থেকে তারা উভয়ই (এইচএম আজহারুল ইসলাম ও তাফহিমা তাবাসসুমা) ভাই-বোন এওয়ার্ড গ্রহন করেন।
তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাবেক নির্বাহী চেয়ারম্যান পীর আল্লামা আব্দুল বারী জিহাদী রহ., তাহেরা খাতুন মোজাদ্দেদী ও শাহছুফী আল্লামা আবেদ আলী রহ., ফজরেরনেছা আবেদী এর সুযোগ্য নাতী-নাতনী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার সভাপতি, আবেদ নগর ছুফী আবেদীয়া ডিএইচ দাখিল (প্রস্তাবিত আলিম) মাদরাসা ও সুন্নিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা-পরিচালক আলহাজ অধ্যক্ষ মুফতী এমএ তাহের আবেদী ও হাসিনা তাহেরের বড় ছেলে ও একমাত্র মেয়ে। আজহারুল ইসলাম পরতী ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মুফতী আবদুর রাজ্জাক ভ‚ঁইয়ার বড় জামাতা। এ অর্জনে তাঁরা মহান আল্লাহ’র দরবারে শোকরিয়া আদায় এবং মাতা-পিতা ও শিক্ষকমন্ডলীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতে দ্বীনি খেদমতে সফলতা অর্জনে তারা সকলের নিকট দোয়াপ্রার্থী।