কুমিল্লায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে ৫ জনকে জরিমানা

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা নগরীতে জনসাধারণের নির্বিঘœ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখতে আবারো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

              গত রোববার (২৬শে জুলাই) দুপুরে নগরীর রাজগঞ্জ, টমছমব্রিজ সড়ক এবং এর আশপাশের এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

              অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। একই সঙ্গে আইন অমান্য করার দায়ে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর চলাচল নির্বিঘœ রাখা এবং যানজট কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

              অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *