পল্লী বিদ্যুতে ১৪৬০ পদে নিয়োগ: আবেদনের সময় বাকি আর ২ দিন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘মিটার রিডার কাম মেসেঞ্জার’ পদে চুক্তির ভিত্তিতে বিশাল নিয়োগ চলছে। ১ হাজার ৪৬০টি (কম-বেশি) পদে জনবল নিতে প্রকাশিত এই বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে আগামী ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টায়। সময় অতি সন্নিকটে হওয়ায় আগ্রহী প্রার্থীদের দ্রুত অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

কাজের ধরন ও দায়িত্ব:

এটি মূলত একটি মাঠপর্যায়ের পদ। এই পদে নিযুক্ত কর্মীদের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে—

১. গ্রাহকের ব্যবহৃত বিদ্যুতের পরিমাণের মিটার রিডিং সংগ্রহ ও সঠিকভাবে তথ্য বিলিং সিস্টেমে জমা দেওয়া।

২. মিটারের সিল ভাঙা, অবৈধ বিদ্যুৎ সংযোগ বা নষ্ট মিটার দ্রুত চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানানো।

৩. গ্রাহকদের বিল সংক্রান্ত প্রাথমিক তথ্য প্রদান, বকেয়া আদায় এবং দাপ্তরিক নোটিশ/চিঠিপত্র বিতরণ করা।

যেহেতু গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে কাজটি সম্পাদন করতে হয়, তাই আবেদনকারী প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকা বাধ্যতামূলক।

যোগ্যতা ও বেতন:

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর মৌলিক গাণিতিক হিসাব (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এবং সুন্দর হাতের লেখা থাকা জরুরি।

  • শারীরিক ও ব্যক্তিত্বের মানদণ্ড: প্রার্থীকে সুঠাম দেহের অধিকারী, চরিত্রবান ও সৎ হতে হবে।

  • বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

  • বেতন: ১৪,৭০০ টাকা।

আবেদন ও অন্যান্য শর্তাবলি:

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট অনলাইন পোর্টালে ফরম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা।

নিয়োগপ্রাপ্তদের যোগদানের সময় ক্যাশ শাখায় নিরাপত্তা জামানত (সিকিউরিটি ডিপোজিট) হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে। তবে উল্লেখ্য, ১৪ মে ২০২৫ তারিখের পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

লিংক: https://brebhr.teletalk.com.bd/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *