প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, বা নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় উঠে এসেছে কি না—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *