মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

            ষ্টাফ রিপোর্টার\ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে নিজ নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণের নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার সব প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই, সেই সব মাধ্যমিক বিদ্যালয়ে অবিলম্বে নিজ নিজ ব্যবস্থাপনায় শহীদ মিনার নির্মাণ করে তার (শহীদ মিনার) ছবিসহ তথ্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের মাধ্যমে এ দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *