মুরাদনগরে মাদক কারবারিসহ ৮ জন কারাগারে

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে মাঠে নেমেছে থানা পুলিশ। একাধিক অভিযানে মাদক কারবারিসহ ৮ জনকে গ্রেপ্তার করে গত শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারের তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা।

              জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে জাহাপুর ইউনিয়নের পায়ব এলাকা থেকে ৬১৫ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ৪০ টাকাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জাকারিয়া আহমেদ হৃদয় (২৫), রাব্বি (২৮), ইকবাল হাসান (২০) কাউসার সরকার (১৯)। একইদিন বিকেলে যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ সুখি (৩০) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

              অপরদিকে, মাদক সেবনের অপরাধে উত্তর ত্রিশ এলাকার আমান উল্লাহ (২৫), রফিকুল ইসলাম (৩৯) ও ফারুক মিয়াকে (২৭) পুলিশ আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

              মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের মূল উপড়ে না ফেলা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার, সেবন কিংবা এর পেছনে থাকা মদদদাতাদের কাউকেই ছাড় দেয়া হবে না। আইন তার নিজস্ব গতিতে কঠোরতম ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার