লাকসামে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ কুমিল্লার লাকসামে হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (১৪ আগস্ট) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে বিশেষ অভিযানের অংশ হিসাবে কুমিল্লার সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এস আই আনোয়ার হোসেন, এস আই হাবিবুর রহমান, এস আই চন্দন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং গ্রামের শফিকুর রহমানের ছেলে আবদুর রহিম, একই গ্রামের নুরুল হুদার ছেলে ফারুক মিয়া, মৃত আসলাম মিয়ার ছেলে মহরম আলী ও মৃত কালা মিয়ার ছেলে আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লাকসাম থানায় জিআর নং-৭৬/১৫ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

লাকসাম থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসাবে এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *