সংসদীয় রাজনীতির ‘নবযুগ’ শুরুর প্রত্যাশা—ডা. শফিকুর রহমানের বার্তা

সংসদীয় রাজনীতির নতুন অধ্যায় শুরু নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানের ত্যাগের প্রেক্ষাপটে আগামীকাল থেকে দেশের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা কীভাবে হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো জাতি।

এক বার্তায় তিনি দেশের জনগণকে নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, এখন সময় জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার।

ডা. শফিকুর রহমান সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাঁর ভাষায়, “চলো একসাথে গড়ি বাংলাদেশ”—এই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে জাতিকে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *