সোনাইমুড়িতে বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী পলাতক বাবু গ্রেপ্তার

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী ১৭ বছরের সাজাপ্রাপ্ত  আসামি আনোয়ার হোসেন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। গত রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার পুলিশ তাকে আটক করে।

মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান। সোমবার বিকেলের দিকে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, তিনি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাকে আটকের পর খোঁজ নিয়ে জানা যায়, তিনি বিডি সফটেক্সের চেয়ারম্যান। তিনি বেসিক ব্যাংকের ১২শ’ কোটি টাকা আত্মসাৎকারী। তিনি আরো জানান, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বেসিক ব্যাংক থেকে ১২শ’ কোটি টাকা আত্মসাৎ করেন। পরে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিনে বেরিয়ে এসে গা ঢাকা দেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *