কুমিল্লা-৯ আসনে বিজয়ী মোঃ আবুল কালামের কৃতজ্ঞতা জ্ঞাপন

ষ্টাফ রিপোর্টার \ গত বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো. আবুল কালাম বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট। লাকসাম ও মনোহরগঞ্জ ২ উপজেলার ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়েছেন। নির্বাচনে কোথাও কারছুপি বা জাল ভোটের ঘটনা ঘটেনি। সকাল থেকেই ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে আনন্দে মেতে উঠে। প্রায় সকল কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
এক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী মোঃ আবুল কালাম তাঁর এ বিজয়ে মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *