সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

            নিজস্ব প্রতিনিধি\ সোনাইমুড়ীতে অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে আটককৃতদেরকে কোর্টে প্রেরণ করা হয়। এর আগে বুধবার দিবাগত রাতে নোয়াখালী-ঢাকা ফোরলেন সড়কের বজরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সোনাইমুড়ী থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এস আই ছাদেকুল ইসলাম, এস আই গিয়াস উদ্দিন, এ এস আই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে আসামীদের গ্রেফতার করে।

            এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরী পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি ধারালো কিরিচ, ৪টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বেগমগঞ্জ থানার বাবুনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (৩০), একই থানার মধ্যম একলাশপুরের সাহাব উদ্দিনের ছেলে বাদল (২৫), সুধারাম থানার বৈকন্ঠপুর গ্রামের বাহার মেম্বারের ছেলে মেহেদী হাসান শাকিল (২৫)।

            সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান ধৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধ ও দমন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার