আত্মঘাতী হামলায় পাকিস্তানে নিহত ১৫ পুলিশ সদস্য

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সরকারি সূত্রের বরাতে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিস্ফোরকভর্তি একটি দ্রুতগামী গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী পুলিশের স্থাপনাটিতে সজোরে আঘাত হানে। শক্তিশালী বিস্ফোরণে স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

রোববার (১০ মে) নিহত পুলিশ সদস্যদের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নিয়ে শোক প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: সিনহুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার