সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগে কুমিল্লা আদালতে কোটি টাকার মামলা দায়ের

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো রিপোর্টার মো. আবুল খায়েরের পক্ষে এক কোটি টাকার মানহানি এবং হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (২৫শে এপ্রিল) কুমিল্লার ৪নং আমলি আদালতে এ মামলা দায়ের করা হয়।

            মামলাটি আমলে নিয়ে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

            মামলায় অভিযোগ করা হয়, শাহিন আলম শাহিন নামে এক ব্যক্তি তার ফেসবুক পেইজে দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার সাংবাদিক আবুল খায়েরকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেন। এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি ওই সাংবাদিকের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

            মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে আমার মোয়াক্কেল সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে। যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। আদালত মামলাটি আমলে নিয়েছে। আমরা এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। তিনি আরো জানান, তাছাড়া আমার মোয়াক্কেলের উপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছি। আদালত অভিযোগটি তদন্ত করে দেবিদ্বার থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *