আন্তর্জাতিক এ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম

            ষ্টাফ রিপোর্টার\ অবিভক্ত ভারতের মহাকবি ড. আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি, ঢাকা’র  উদ্যোগে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল এবং  বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার  অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী’র সভাপতিত্বে উক্ত সেমিনারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়। গত ৩০শে মে ঢাকা হোটেল ফারস মিলনায়তনে আলোচনা করেন, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ,  ড. আনিসুজ্জামান, মেজর জেনারেল (অব:) এহত্রশামুল হক,   সাবেক নির্বাচন কমিশনের সচিব ড. জাকারিয়া,  ড. খালেকুজ্জামান, কবি আসলাম সানি, পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকার অন্যান্য কুটনৈতিক ও কবি সাহিত্যিক প্রমুখ।

            আলোচকবৃন্দ বলেন, অসাম্প্রদায়িক সুফিবাদী সাহিত্যে কবি আল্লামা ড. ইকবাল এবং কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন। যা অহিংস শান্তিময় বিশ্ব গড়তে বর্তমানেও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। আলোচনা শেষে কবি, শিক্ষা, সংস্কৃতি  সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য ভোরের আলো সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, কুমিল্লার সন্তান অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমকে আন্তর্জাতিক এ্যওয়ার্ড তুলে দেন  পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার