বিজয়পুর এলাকা থেকে সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজয়পুর বাজার এলাকায় সড়কে অবৈধ বনজ দ্রব্য উদ্ধার অভিযানকালে আনুমানিক ৩,৫০,০০০ টাকার মূল্যের ঝাউ প্রজাতির অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন।

            কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবিরের নির্দেশনায় সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কমকর্তা মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে অন্যন্য কমকর্তা ও কর্মচারীসহ গত শুক্রবার (১৫ই নভেম্বর) গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ কাঠ পরিবাহী ট্রাক (নং খুলনা মেট্রো-ট- ১১-০৯৫২) আটক ও জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠ ও ট্রাকটি শাকতলা বন বিভাগীয় কার্যালয়ে রাখা হয়েছে। এছাড়াও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

            অবৈধভাবে পরিবহন ও পাচার করা হচ্ছিল বলে অনুসন্ধান সূত্রে জানা যায়। উদ্ধারকৃত অবৈধ কাঠ সমূহ নোয়াখালী জেলার সুবর্নচর এলাকা হতে সংগ্রহ করা হয়েছিল।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *